1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে রাজিবপুরে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন, নিজেস্ব প্রতিনিধি: বৈষম্য দূরীকরণে মাধ্যমিক বেসরকারী শিক্ষাপ্রাতষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেছে রাজিবপুরের শিক্ষক—কর্মচারীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা চত্ত্বরের সামনে রাজিবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২ শতাধিক শিক্ষক—কর্মচারী এ মানববন্ধনে অংশ নেয়। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা কমিশন গঠন, বৈষম্যদূরীকরণসহ নানা দাবী তুলে ধরে বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধিরা। শিক্ষা ব্যবস্থার সংস্কার ও জাতীয়করণ না করা হলে কঠোর আন্দোলন হুশিয়ারী দেন তারা।
এ সময় বক্তব্য রাখেন জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি রাজিবপুর শাখার সাধারণ সম্পদক আকবর হোসেন বাবু, বদরপুর আলীম মাদ্রাসার সহকারী সুপার আনিছুর রহমান, চরনেওয়াজী বিএল উচ্চ বিদ্যলয়ের সহকারী শিক্ষক জয়নুল আবেদীন এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেনসহ অনেকেই।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি দল বাংলাদেশ অন্তবতীর্কালীণ সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি রাজিবপুর উপজেলা নিবার্হী অফিসার তানভরি আহমেদ এর নিকট প্রদান করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!