1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রাজিবপুর জামায়াতের কর্মী ও সহযোগীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

রাজিবপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল লতিফ বলেছেন, “রাসূল (স.)-এর জীবনাদর্শই একমাত্র অনুসরণ ও অনুকরণযোগ্য। অশান্ত বিশ্বে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে মুহাম্মদ (স.)-এর আদর্শের কোন বিকল্প নেই। তাই রাসূলের জীবনাদর্শের আলোকে সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। অন্যথায় বিশ্ব শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অধরা থেকে যাবে।”

শুক্রবার (২০ সেপ্টেম্বর২৪) কোদালকাটি ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মী ও সহযোগী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোদালকাটি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো: মফিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান , সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর ডাঃ মোঃ কেরামত আলীসহ প্রমুখ।

মাওলানা আব্দুল লতিফ বলেন, কর্মীরাই সংগঠনের মূল চালিকাশক্তি। আদর্শ সমাজ বিনির্মাণীদের ভূমিকা অনস্বীকার্য। ২০২৪ সালের ২য় স্বাধীনতা পরবর্তী সময়ের পরাজিত শক্তি এখনও নানান ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। এই কর্মী বাহিনীকেই সম্মিলিতভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। ইসলামী আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করতে হবে।

আলোচক বৃন্দ কর্মীদের আত্নগঠন ও মানোন্নয়নের এবং ইকামাতে দ্বীন ও বাইয়াতে জিন্দেগীর গুরুত্ব তুলে ধরে আলোচনা পেশ করেন।

সর্বশেষ দোয়ার মাধ্যমে অত্র কর্মী ও সহযোগী শিক্ষাশিবিরের কার্যক্রম সমাপ্ত করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!