1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

জাবির নতুন প্রক্টর হলেন অধ্যাপক ড.এ.কে. এম. রাশিদুল আলম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

রিপন বারী,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে , পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হলো । তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

উল্লেখ্য গত ৭ আগষ্ট তারিখে ভার্চুয়ালী অনুষ্ঠিত সিন্ডিকেটে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. রুবেলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি ব্যক্তিগত কারণে উক্ত দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমকে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. এ.কে. এম. রাশিদুল আলম বলেন, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে বিভিন্ন অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। তবে এক্ষেত্রে সকলের সহোযোগিতা প্রয়োজন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!