এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র বর্ষপূর্তি উপলক্ষে সাইকেল র্যালি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় মাকসুদা আজিজ লাইব্রেরি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি ও ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র যৌথ উদ্যোগে লাইব্রেরির কনফারেন্স কক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতার, কাডা সভাপতি লিয়াকত আলী, ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র অতিরিক্ত প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণসহ সংগঠনের সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকেরা।
কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে বই, ঘড়ি ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply