1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

হাওরে হঠাৎ পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে বোরো ধান চরম বিপাকে কৃষক

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ :

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিকভাবে পানি বেড়ে বোরো ধানের ক্ষেত তলিয়ে যাচ্ছে। এতে পাকা ও আধাপাকা ধান রক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ফসল হারানোর শঙ্কায় হাওরজুড়ে দেখা দিয়েছে উৎকণ্ঠা।

সরেজমিনে দেখা গেছে, অনেক এলাকায় ধানের ক্ষেত ইতোমধ্যেই পানির নিচে চলে গেছে। শেষ সম্বল বাঁচাতে কৃষকরা বুকসমান পানিতে নেমে ধান কাটছেন। কেউ কেউ নৌকা কিংবা ভেলা ব্যবহার করে ডুবে থাকা ক্ষেত থেকে ধান সংগ্রহ করে বাড়িতে নেওয়ার চেষ্টা করছেন। ঝুঁকি থাকা সত্ত্বেও ফসল বাঁচাতে তারা মরিয়া হয়ে উঠেছেন।

স্থানীয় কৃষকদের ভাষ্য, কঠোর পরিশ্রমে উৎপাদিত ধান চোখের সামনে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। পানির নিচ থেকে ধান কেটে আনা গেলেও তা শুকানোর মতো পর্যাপ্ত রোদ না থাকায় নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, রোদ না উঠলে ভেজা ধান দ্রুত পচে যেতে পারে, ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কিশোরগঞ্জে প্রায় ১ লাখ ৬৮ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত দুই হাজারের বেশি হেক্টর জমির ধান পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

এ অবস্থায় দ্রুত পানি নেমে যাওয়া ও আবহাওয়ার উন্নতি না হলে হাওর অঞ্চলের কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!