1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

জাবির আইন অনুষদের নতুন সভাপতি হলেন অধ্যাপক মো. রবিউল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

রিপন বারী,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)আইন অনুষদের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে , ১৭-০৯-২০২৪ তারিখের ১৩২৯ (১২০) সংখ্যক অফিস আদেশের সূত্রে কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শায়লা আলম আশা ব্যক্তিগত কারণে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারা অনুযায়ী বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলামকে যোগদানের তারিখ হতে ৩৬(ছত্রিশ) মাসের জন্য আইন ও বিচার বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

আইন বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক মো.রবিউল ইসলাম বলেন, জাবির আইন অনুষদ অনেক ছোট একটা বিভাগ, দীর্ঘদিন থেকেই বিভিন্ন ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আমাদের পর্যাপ্ত পরিমান শ্রেণিকক্ষ নেই, নেই পর্যাপ্ত শিক্ষক। বর্তমানে আমরা মাত্র তিনজন শিক্ষক রয়েছি, তারমধ্যে একজন লেকচারার। তবে আমি চেষ্টা করব আইন অনুষদকে নতুন ভাবে গড়ে তোলার, এজন্য সকলের সহোযোগিতা প্রয়োজন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!