1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজিবপুরে বিএনপি-জামায়াতের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

সুজন মাহমুদ, রাজিবপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রাজিবপুরে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

আজ বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় রাজিবপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের সুপার মার্কেট এলাকায় অবস্থান নেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রশীদ মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম মাহমুদ, সেচ্ছাসবেক দলের আহবায়ক মোস্তফা কামাল, ইউনিয়ন যুবদলের আহবায়ক মনির হোসেন, ছাত্রদল আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব নাজমুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা শান্তিতে ঘুমাতে পারি নাই। খুনি হাসিনার ধূসররা আমাদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করিয়েছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে। হাসিনা ক্ষমতায় থাকার জন্য যে গণহত্যা চালিয়েছে এজন্য আমরা খুনি হাসিনার ফাঁসি চাই। আওয়ামিলীগ নেতাদের উদ্দেশ্য করে বক্তারা আরও বলেন, রাজীবপুর শান্তিশৃঙ্খল একটি এলাকা আমরা চাই আপনারা আগামীকাল যে ভণ্ডামির দিবস পালন করেছেন ইতিপূর্বে সেটি আর রাজিবপুরের মাটিতে পালন করবেন না যদি করার চেষ্টা করেন আমরা তা শক্ত হাতে প্রতিহত করবো।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাই, সাবেক সভাপতি মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (আর্মি) সহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

একই দিনে বিকেল সাড়ে ৫টায় সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকীতে তার খুনিদের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজীবপুর উপজেলা জামায়াত। আছরের নামাজ শেষে আল্লামা সাঈদীর জন্য দোয়া করে উপজেলা মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ। তিনি বলেন, ষড়যন্ত্র করে আল্লামা সাঈদী সাহেব হত্যা করা হয়েছে। আজ তার প্রথম মৃত্যু বার্ষিকী। আমরা ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ গ্রহণ করছি। আল্লামা সাঈদীসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পরে আগামীকালের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকলকে সকাল ৭টার মধ্যে উপজেলা জামায়াতের কার্যালয়ে আসার আহবানও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ শাহাব উদ্দিন, কোদালকাটি ইউনিয়ন সভাপতি মফিজুল হক, থানা শিবির সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি রাসেল মিয়া, হাবিবুলাহ আল হাবিব প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!