1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

সুজন মাহমুদ, রাজিবপুর (কুড়িগ্রাম)

প্রধান শিক্ষক আজিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি বিদ্যালয়ের অফিস কক্ষে দলীয় কার্যক্রম পরিচালনা করেন। নানা অনিয়মের সঙ্গেও তিনি জড়িত। তার কারণে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাকে পদত্যাগ করতে হবে।’

সোমবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে রাজিবপুর উপজেলার বাজারের সুপার মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচিতে কথাগুলো বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিনের পদত্যাগ চেয়ে এ কর্মসূচি পালন করে তারা।

এ সময় প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে তাঁরা বলে, ‘আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন। আপনার দোসরদেরও পদত্যাগ করতে বলুন। ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হলো। এর মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন, বিষয়টি জেনেছি। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!