1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

বানভাসী এলাকায় ঘরে ঘরে সর্দি—জ্বর

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: উপরে বৃষ্টি। নিচে বন্যার পানি। ভিজে ভিজে খাবারের রদস সংগ্রহ। ভেলায় ছোটাছুটি আশ্রয় কেন্দ্র ও বাড়ী। এভাবে শরীরে জড়ানো ভেজা কাপড়ে দীর্ঘ সময় কেটে যাচ্ছে বানভাসীদের। এতে সর্দি—জ্বর, কাশিতে আক্রান্ত হচ্ছে তারা।

চলতি দ্বিতীয় দফা বন্যায় প্লাবিত হয়েছে উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার ৪টি ওয়ার্ডের বিস্তৃর্ণ এলাকা। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত পানি কমে বন্যার উন্নতি হলেও মঙ্গলবার রাতে ভারী বর্ষণে ফের পানি বাড়ে। এরপর বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টিতে আরো পানি বাড়ে। উন্নতি ও অবনতির এ সময়ে এখনো জাগেনি বন্যার্ত এলাকার ঘর—বাড়ী, রাস্তা—ঘাট। চারদিকের বিস্তৃর্ণ জলরাশিতে ঘর—বাড়ীগুলো ভাসছে ছবির মত। বানভাসীদের জীবন চলছে ভেলায় অথবা চৌকির উপর চৌকি বসিয়ে কিংবা আশ্রয়কেন্দ্রের ঘিঞ্চি পরিবেশে। অনবরত বৃষ্টিতে ভিজে চলছে তাদের সকল কাজ কর্ম। শরীরে ভেজা কাপড়ে দিনের বেশিরভাগ সময় কেটে যায় তাদের। এতেই সর্দি—জ্বর, কাশিতে আক্রান্ত হচ্ছে তারা।

বামনডাঙ্গার মুড়িয়ার চরের বানভাসী শাহের আলী, শাহজাহান আলী, মাইনুল, মতিয়ার, তেলিয়ানীর সোলজার হোসেন, জাবদ আলী, খোকন মিয়াসহ অনেকেই তাদের আঞ্চলিক ভাষায় জানান, ম্যালাদিন থাকি বউ, ছাওয়া—পোয়াক নিয়া হামরা বানের পানিত ভাসি আছি। খমকে কমে, খমকে বাড়ে। তার উইপরা খালি ঝড়ি। কতখোন তেষ্টা যায় কনতো। ভেজা গাওয়ে থাইকতে থাইকতে জ্বরোত পইড়ছে বাড়ী সুদ্দা সগাই। পেটোত নাই ভাত, তার উইপরা অসুখ। এ্যালা হামরা কি কইরমো। কোনঠে যামো মাতাতে আইসপ্যানাইহছে না।

সর্দি—জ্বর, কাশিতে আক্রান্ত কালীগঞ্জের করুণা সরকার, ঝরু, বিমল, হরিশচন্দ্র, মেনোকা, চারুবালা, জামাল উদ্দিন, নুর বখত, হাফিজুর রহমান, তুফান বর্মন জানান, ঐষধ কিনবের যামো তাকো পাবার নাইগছি না। হুর আজ ফির পানি বাড়বের নাইগছে। কনতো কেমন করি পাই।

সরেজমিন বামনডাঙ্গা, মুড়িয়া, কালীগঞ্জের কুমড়িয়ারপাড়, ভবানন্দেরকুটিসহ বানভাসী বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে একই চিত্র। পয়:নিষ্কাষণ সমস্যা ও বিশুদ্ধ পানির সংকটে অনেকেই পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন বন্যার্ত এলাকায়।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহেদুর রহমান পলাশ জানান, বন্যার্ত এলাকায় আমাদের মেডকেল টিম কাজ করছে। এছাড়াও প্রতিদিন জ্বর—সর্দি—কাশিতে আক্রান্ত হয়ে অনেক রোগী আউটডোরে ব্যাবস্থাপত্র ও ঔষধ নিয়ে বাড়ী ফিরে যাচ্ছেন। হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!