1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

পুকুর হতে লাশের সন্ধান

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

নুরুজ্জামান সরকার,নাগেশ্বরী প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মমিনগঞ্জ হরিরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরে এক মানসিক রোগীর লাশের সন্ধান পাওয়া গেছে।

স্থানীয় ব্যক্তি ইসমাইল হোসেন সরকার জানায়, ভোর বেলায় হাঁটতে গিয়ে লোকজন পুকুরে ভাসমান একটি লাশ দেখতে পায়। বিষয়টি গ্রামবাসী তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী থানা পুলিশকে অবগত করেন। সংবাদ পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ওসি তদন্ত সারোয়ার আলমের নেতৃত্বে ঐ গ্রামের মোহাম্মদ সিকান্দার আলীর সহযোগিতায় পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নাগেশ্বরী থানায় যোগাযোগ করলে তদন্ত ওসি সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতের যেকোনো সময় বালাটারির আব্দুল হাকিম মমিনগঞ্জে হরিরপাটের একটি পুকুরে পড়ে মারা যায়। সে ছোটবেলা থেকেই মৃগী রোগ ও মানসিক রোগে আক্রান্ত ছিল। কোন অভিযোগ না থাকায় লাশটি মৃত আব্দুল হাকিমের স্বজনদের হাতে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!