1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী লড়াই শেষে সৌহার্দ্যের দৃশ্য

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গিয়ে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেছেন আনোয়ারুল ইসলাম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা-এর বাসায় গিয়ে মিষ্টিমুখ করান। এ ঘটনাকে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে আনোয়ারুল ইসলাম জয়ী হন। ফল ঘোষণার পর তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গিয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে রাজনৈতিক সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেন।

বিজয়ী প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, সৌহার্দ্যের রাজনীতি করতে চাই। জনগণ আমাদের যে রায় দিয়েছেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা নিয়ে কাজ শুরু করতে চাই।

নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৯ ভোট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!