1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

৭০ রানে গুটিয়ে গেলেও সেমির জন্যই খেলা উচিত ছিল: তামিম

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: সুপার এইটে প্রথম দুই ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া টানা দুই ম্যাচ হারায় ফের টাইগারদের সামনে আসে শেষ চারে যাওয়ার সুযোগ। আফগানিস্তানের বিপক্ষে গতকাল ১২.১ ওভারে ১১৬ রান তাড়া করে জিততে পারলেই সেমিফাইনালে চলে যেত বাংলাদেশ।

এমন সমীকরণ সামনে রেখে খেলতে নেমে শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পরই পরিকল্পনা থেকে সরে আসে লাল-সবুজের দল, সেমি নয় বরং ম্যাচটি জেতার জন্য খেলতে থাকে টাইগাররা। তবে ম্যাচটি জেতা নয়, বরং সেমিফাইনালে ওঠার লক্ষ্যে খেলে কম রানে অল আউট হলেও সেটাই করা উচিত ছিল বলে জানিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, ৭০-৮০ রানে অলআউট হলেও সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়েই খেলা উচিত ছিল বাংলাদেশের।

ইএসপিএনক্রিকইনফোকে তামিম ইকবাল বলেছেন, আমার মতে, বাংলাদেশ অনেক হতাশ হবে। বাংলাদেশের রান তাড়া করার পেছনেই ছোটা উচিত ছিল। এমনকি তা করতে গিয়ে যদি ৭০-৮০ রানেও অলআউট হয়ে যেত, আর তারা তো শেষ পর্যন্ত হেরেছেই। বাংলাদেশের সামনে বিশেষ কিছু করার সুযোগ ছিল। এমন সুযোগ খুব বেশি আসে না।

তামিম আরও বলেন, বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল, বাংলাদেশ যদি ৩০-৪০ রানে হেরে যেত, অন্তত রান তাড়া করার চেষ্টা করলে সমর্থকেরা অন্তত বুঝত, একটা সুযোগ ছিল, চেষ্টা করেছে কিন্তু পারেনি। এখন সবাই দ্বিধাদ্বন্দ্বে আছে, কারণ আমরা ম্যাচটাও জেতেনি, তাড়া করারও চেষ্টা করিনি। সত্যি বলতে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।

প্রথম দুই ম্যাচে হেরে শেষ ম্যাচ জিতে সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেমিতে যাওয়ার জন্য বাংলাদেশের সবকিছু করাই উচিত ছিল বলেও মনে করেন তামিম।

তিনি বলেন, সুপার এইটে কোনো ম্যাচ না জিতে শেষ ম্যাচে আপনার সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ। আপনি সম্ভবত এই লক্ষ্য অর্জনে সবকিছুই করবেন।মাঝেমধ্যে মনে হয়েছে, বাংলাদেশ রান তাড়া করে ফেলবে। এরপর উইকেট গেল, কিছু ওভারে ইন্টেন্ট কম ছিল, যে কারণে বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!