1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নাগেশ্বরীতে দুই মণ গাঁজাসহ এক মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় দু মণ গাঁজাসহ একটি প্রাইভেটকার এবং এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক কারবারির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,
শুক্রবার ২১জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মাসুদ ও নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকারের নেতৃত্বে পুলিশে একটি দল অভিযান চালায়।এসময় নাগেশ্বরী পৌরসভাধীন কলেজ মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।৷ তল্লাশির এক পর্যায় একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের অনেকটা দূরে গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তিতে নাগেশ্বরী থানা পুলিশ এক মাদক কারবারিসহ প্রাইভেটকারটি আটক করে। পরে গাড়ীর ভিতরে তল্লাশি চালিয়ে ৭৭ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে এবং এর সাথে যারা জড়িতদের   গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!