1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজিবপুরে পুসারের আয়োজনে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে
পুসারের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, রাজিবপুর(কুড়িগ্রাম):

আমাদের রাজিবপুর, আমাদের দায়িত্ব এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে পুসার। পুসার এর মূল লক্ষ্য স্মার্ট রাজিবপুর গড়া ও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সামনের পথ দেখানো।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজিবপুরের আয়োজনে( পুসার) কর্তৃক আয়োজিত নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন (মঙ্গলবার) রাজিবপুর অফিসার্স ক্লাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম। পুসারের সভাপতি মতিউর রহমান মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়ামিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা হয়।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, শিমুল আহমেদ, গোলাম কিবরিয়া, জাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সিফাত ভূঁইয়া এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুসারের প্রতিষ্ঠাকালীন সভাপতি সিফাত ভূঁইয়া। তিনি বলেন, আমাদের সৎ মানুষ হয়ে ভবিষ্যতে ভালো জায়গায় গিয়ে রাজিবপুরের দিকে নজর রাখতে হবে। আমাদের সবচেয়ে লক্ষ্য হলো নদী শাসন করা। এতে করে আমাদের সকলের শত শত বিঘা জমি উদ্ধার হবে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জনাব শফিউল আলম বলেন, আমাদের সবাইকে সৎ ও যোগ্য মানুষ হতে হবে। আমাদের কে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে স্মার্ট রাজিবপুর গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, মেধাবী শিক্ষার্থীদের যদি কেউ যদি টাকার অভাবে লেখা পড়া করতে অসুবিধা হয়, তাহলে আমাকে জানাবেন। আমি সেই সকল শিক্ষার্থীদের মেধাবৃত্তির ব্যবস্থা করে দিব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!