1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

নাগেশ্বরীতে কচু ক্ষেত থেকে ব্যবসায়ীর গলা কাটা মরদেহে উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে
কচু ক্ষেত থেকে মরদেহ উদ্ধার: কুড়িগ্রাম সংবাদ

 আমিনুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচু খেত থেকে রাজু মন্ডল (৪৩) নামের এক কীটনাশক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজু মন্ডল নাগেশ্বরী উপজেলার গাগলা মন্ডলটারী গ্রামের জহুরুল ইসলাম মন্ডলের ছেলে। রাজু মন্ডলের স্ত্রী ও এক মেয়ে সন্তান রয়েছে।

১৭ জুন (সোমবার) দুপুরে উপজেলার মন্ডলটারী গ্রামের রাস্তার ধারে কচু খেত থেকে ওই মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে,নিহত রাজু মন্ডল গাগলা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। বিকালে ব্যবসার উদ্দেশ্যে গাগলা বাজারে যান তিনি। রাত গভীর হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেন।এ সময় রাজু মন্ডলের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। আজ সকাল সাড়ে ১০ টার দিকে রাজু মন্ডলের বাড়ি থেকে কিছুটা দুরে কচু খেতে তার গলা কাটা মরদেহ দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে এসে কচুক্ষেত থেকে রাজু মন্ডলের গলা কাট মরদেহ উদ্ধার করেন।

নিহত রাজু মন্ডলের বোন রেহেনা বেগম বলেন, আমার ভাইয়ের কোন শত্রু নেই। কে বা কারা রাতে কি উদ্দেশ্যে ভাইকে হত্যা করেছে জানি না। আমার ভাইকে যে হত্যা করেছে তার দ্রুত বিচার চাই।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুরুত্বসহকারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!