1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এক যুগেও রাস্তা সংস্কারের কাজ হয়নি মোহনগঞ্জ ইউনিয়নের জোয়ানী পাড়া গ্রামে

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে
জোয়ানী পাড়ার দৃশ্যমান রাস্তার ছবি।

  সালমান হাসান, মোহনগঞ্জ প্রতিনিধি:

এক যুগেও রাস্তা সংস্কারের কাজ হয়নি। মোহনগঞ্জ ইউনিয়নের, জোয়ানী পাড়া গ্রামের ১ কিমি রাস্তা, মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার কিছু অংশ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার অন্তরভুক্ত এবং বাকী বেশি অংশই কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার অন্তর্ভুক্ত।

রাস্তা টার যে অংশটুকু জামালপুর জেলার মধ্যে পড়েছে,তা দেওয়ানগন্জ উপজেলা চেয়ারম্যান, RCC ঢালাই করে দিয়েছেন ।
কিন্তু রাজিবপুর উপজেলার সীমানার মধ্যে যে অংশটুকু আছে তার বেহাল অবস্থা ।

এই অঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই। একটু বৃষ্টি হলেই পানি জমে রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তাটি হলো মোহনগঞ্জ ইউনিয়ন থেকে রাজিবপুর যাওয়ার মেইন রাস্তা, এই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী গ্রামে অবস্থিত চরনেওয়াজী দিমুখী উচ্চ বিদ্যালয়ের

১ হাজার শিক্ষার্থী চলাচল করেন এবং মোহনগঞ্জ ইউনিয়নের প্রায়ই ২০-৩০ হাজার মানুষের চলাচল।
মোহনগঞ্জ ইউনিয়নের মানুষের উপজেলা যাওয়ার একমাত্র রাস্তা যেটা দিয়ে ভ্যান চলাচল করতে চায় না।

একটা ইমারজেন্সী রোগী কে হাসপাতালে নেওয়ার মতো গাড়ি পাওয়া যায় না। কারণ রাস্তার ব্যহাল অবস্থার কারণে গাড়ি চালকরা বলেন এই রাস্তায় গেলে আমার গাড়ির অবস্থা থাকে না। এছাড়া স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় যে, তারা রাস্তার উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিনিধি/জননেতা/স্থায়ী চেয়ারম্যান কাছে গিয়েছেন। তাতে ফলাফল শূন্য, সবাই শুধু আশ্বাস দেয়।

স্থানীয় লোকজন বলেন এই রাস্তায় প্রায় ২০-৩০ হাজার লোকের একমাত্র চলাচলের মাধ্যম। কিন্তুু রাস্তা ভালো না হওয়ায় গাড়ি চলাচল না করায় পায়ে হেঁটে উপজেলা শহরে কাজের জন্য যেতে হয়। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!