1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

সেন্টমার্টিন থেকে আসার পথে মিয়ানমারের গুলিতে যুবক গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে
সেন্টমার্টিন থেকে আসার পথে মিয়ানমারের গুলিতে যুবক গুলিবিদ্ধ। ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপ থেকে ট্রলারে করে ফেরার সময় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আলী জোহার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় ট্রলারের অন্যরা অক্ষত আছেন। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন রুটের শাহপরীর দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। আহত ওই যুবক বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গুলিবিদ্ধ আলী জোহার একজন রোহিঙ্গা। তিনি পেশায় রাজমিস্ত্রী। উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৮৪ ব্লকের থাকেন। একমাস আগে ভবন নির্মাণ কাজের জন্য তিনি সেন্টমার্টিন দ্বীপে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি।

আলী জোহার জানান, বৃহস্পতিবার চারটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া লোকদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হয়। তবে তিনি সেই ট্রলারগুলোতে উঠতে পারেননি। পরে তিনিসহ ২৫ থেকে ৩০ জন মিলে একটি কাঠের ট্রলার ভাড়া করে রওনা দেন। ঐ সময় মিয়ানমার থেকে দুটি ট্রলার বের হয়ে সীমানার কাছাকাছি এসে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জোহারের পায়ে গুলি লাগে।

টেকনাফ থানার ওসি ওসমান গনি জানান, বৃহস্পতিবার বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদের মালিকাধীন ৪টি ট্রলারে করে প্রায় ২৫০ জন মানুষকে আনা হয়। ওই ট্রলারগুলোতে গোলাগুলির ঘটনা ঘটেনি। এরপর প্রশাসনকে না জানিয়ে কেউ এসে থাকলে সেটা তার জানা নেই বলে উল্লেখ করেন। তবে এ বিষয়ে খোঁজ নেবেন বলেও জানান ওসি।

উল্লেখ্য, টেকনাফ-সেন্টমার্টিন রুটের নাফনদীতে মিয়ানমার থেকে একের পর এক গুলি ছোড়ার কারণে বন্ধ রয়েছে ট্রলার চলাচল। সবশেষ বৃহস্পতিবার মেরিন ড্রাইভের মুন্ডারডেইলে ৪টি ট্রলারে করে দ্বীপের বাসিন্দারা যাতায়াত করে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!