1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে
গ্রেপ্তারকৃত আসামি জয়নাল আবেদিন ও আলম হোসেন।

 

গ্রেপ্তারকৃত আসামি জয়নাল আবেদিন ও আলম হোসেন।

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনায় কসাই জয়নাল আবেদীন ও কসাই আলম হোসেন নামের দু’জনকে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানা পুলিশ। শুক্রবার (৩১মে) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

সম্প্রতি রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পরে লজ্জায় বিষপানে আত্মহত্যা করেন। পরে সেই নারীর লাশ সামনে নিয়েই চলে দফারফার চেষ্টা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ নিয়ে বুধবার (২৯ মে) একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়।

পরে গতকাল শুক্রবার (৩১ মে) রাতে মৃত নারীর মামা বাদী হয়ে রাজীবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই পরিপেক্ষিতে গতকাল রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় গ্রেপ্তারকৃত কসাই জয়নাল আবেদীন (৪৭) ও কসাই আলম হোসেন (৪০) ছাড়াও রয়েছে শক্কর আলী (৫০) ও সোলাইমান (২৯)। এরা সবাই রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, গতকাল রাতে পুলিশের অনুরোধে মৃত নারীর মামা আকবর হোসেন বাদী হয়ে চারজনের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেওয়ানগঞ্জ এলাকা থেকে পৃথকভাবে জয়নাল ও আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!