1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দম্পতির ওপর হামলা: থানায় মামলা, গ্রেফতারের প্রক্রিয়া চলমান

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি এক দম্পতির ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে ভুক্তভোগী রুমি বেগমের ভাই আব্দুস সালাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় এ মামলা দায়ের করেন।

এর আগে, শনিবার (১৪ জুন) ভোরে হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৭ নম্বর কেবিনে হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হন রুমি বেগম (৩৮) ও তার স্বামী আব্দুল করিম (৪২)। তারা কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী আকলিমা বেগম জানান, ভোররাতে ৬-৭ জন কিশোর দলবদ্ধ হয়ে হাসপাতালে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় রুমি বেগমের ওপর হামলা চালায়। এ সময় শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে। স্বামী আব্দুল করিম বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় পাওনা টাকা নিয়ে বিরোধ থেকে। কদমতলা গ্রামের ভেলাকোপা এলাকার সোহেল নামের এক যুবকের কাছে ২২০০ টাকা পাওনা ছিল রুমি বেগমের জামাইয়ের। সেই টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় রুমির ওপর হামলা চালায় তিন কিশোর। তাদের হাতে থাকা ধারালো চাকুর আঘাতে রুমির কপালে চারটি সেলাই লাগে। উত্তেজিত এলাকাবাসী তিন কিশোরকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে কিশোরদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

কিন্তু কয়েক ঘণ্টা পরই ওই কিশোররা দলবদ্ধ হয়ে হাসপাতালে হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

আব্দুল করিম বলেন, “আমার স্ত্রীর চিকিৎসা চলছিল হাসপাতালে। হঠাৎ তারা এসে আমার স্ত্রীকে মারধর করে, আমাকেও মারধর করে। এটা যে কেউ মেনে নিতে পারবে না।”

এ বিষয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করছি।”

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!