1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জবির নতুন ক্যাম্পাসের ১১.৪০ একর জমি হস্তান্তর কালকে কেরানীগঞ্জে বাকি ১১ একর জমি বুঝিয়ে দিবে জেলা প্রশাসন 

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

জবি প্রতিবেদক:

 

ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রস্তাবিত নতুন ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে ১১.৪০ একর জমি বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তর করবে ঢাকা জেলা প্রশাসন।

 

আজ সোমবার (২ জুন) জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা-০২ হতে প্রেরিত এক অফিস আদেশে জানানো হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় কেরানীগঞ্জ উপজেলার পশ্চিমদী মৌজায় অবস্থিত খাস খতিয়ানভুক্ত ১১.৪০ একর জমি বিশ্ববিদ্যালয়ের পক্ষে হস্তান্তরের জন্য সরকারের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। কাল এই জমি বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তর করবে ঢাকা জেলা প্রশাসন।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন, আগামীকাল দ্বিতীয় ক্যাম্পাসে বাকি জমি হস্তান্তর হবে। যেসকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী দ্বিতীয় ক্যাম্পাসে যেতে আগ্রহী তারা সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবে। এই সময়ে গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।

 

দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের পরিচালক আমিরুল ইসলাম বলেন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় ২০১৮ সালে, তবে প্রকল্পটি দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতায় আটকে ছিল। আমি ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকল্পটি এগিয়ে নিতে তৎপর হই। ২০২৪ সালের জুলাইয়ে সংশোধিত আরডিপিপি অনুমোদিত হওয়ায় এখন পূর্ণগতিতে কাজ শুরু হয়েছে। সেনাবাহিনী নির্মাণ কার্যক্রমে যুক্ত হয়েছে এবং টেন্ডারসহ অন্যান্য প্রক্রিয়াও চলছে। আশা করছি, খুব শিগগিরই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!