1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার হলে অসুস্থ হলেন দুই পরীক্ষার্থী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এইচএসসি পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একটি কেন্দ্রর দুই পরীক্ষার্থী।

আজ মঙ্গলবার( ০৯ জুলাই )সকাল সাড়ে দশটার দিকে পরীক্ষা চলাকালে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৭ ও ১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এসময় কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা চলছিল। অসুস্থ শিক্ষার্থীরা হলেন মানবিক বিভাগের ফুলবাড়ী ডিগ্রি কলেজের (রোল ৭২২৫৮১) সুমি আক্তার ও নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের (রোল ৭২১১৫৪ ) শিরিনা আক্তার।

কেন্দ্র সচিব জানান, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর ১৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী সুমি আক্তার এবং ৭ নম্বর কক্ষের পরীক্ষার্থী শিরিনা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা কক্ষেই শিরিনা আক্তারের শরীরে স্যালাইন পুশ করেন। অবস্থায় আধা ঘন্টা পর কিছুটা সুস্থতা অনুভব করলে সকাল সাড়ে এগারোটার দিকে আবারও পরীক্ষায় বসেন শিরিনা। অন্যদিকে সুমি আক্তার অসুস্থতা বেশি বোধ করলে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর দুপুর ১২ টা ২৫ মিনিটে পরীক্ষা কক্ষে ফিরে আসেন সুমি আক্তার।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বায়েজিদ হাসান জানান, পরীক্ষার চাপ ও দুঃশ্চিন্তায় ঠিকমত খাওয়া দাওয়া না করার কারনে ওই দুই পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা দেয়ার পরে সুস্থ হয়ে আবারও পরীক্ষা কেন্দ্রে ফিরে গেছে।

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব আসাদুজ্জামান সরকার বলেন, দুজন পরীক্ষার্থী অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষন পর তারা সুস্থ হয়ে আবারও পরীক্ষায় অংশ নিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!