1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নির্মাণাধীন সেফটিক ট্যাঙ্কের পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্মাণাধীন সেফটিক ট্যাঙ্কের পানিতে ডুবে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ ৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের ওয়াপদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রোজা মনি। সে ওই গ্রামের আহিদুল ইসলামের মেয়ে।

চর বড়লই ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম জানান, ওই সময় রোজা মনি সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে উঠানের নির্মাণাধীন সেফটিক ট্যাঙ্কে পড়ে যায়। এসময় বাড়ির অন্যরা সকালের নাস্তা খাচ্ছিলেন। খাওয়া শেষে তার মা শিল্পী বেগম রের হয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সেফটিক ট্যাঙ্কের পানিতে রোজামনির ভাসমান লাশ দেখে চিৎকার শুরু করেন। পরে বাড়ির লোকজন সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!