1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ফুলবাড়িতে অনুপ্রবেশ এর দায়ে দুই ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় ও তার সঙ্গী এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
গত শুক্রবার(২৮ জুন,২০২৪) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গংগাহাট ক্যাম্পের বিদ্যাবাগিস সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৮ এর সাব পিলার-৮ এর পাশ থেকে উপজেলার গংগারহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের আটক করে। আটক ভারতীয় নাগরিক হলেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা গ্ৰামের জব্বার আলীর ছেলে বাবুল মিয়া ও বাংলাদেশি নাগরিক উপজেলার বিদ্যাবাগিস গ্ৰামের ক্যাটকেটু মিয়ার ছেলে আনোয়ার হোসেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে আটক ওই দুইজনকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনা সম্পর্কে জানান, আটক ভারতীয় ও বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!