1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রাজারহাটে “নিরাপদ কর্মস্থল”চেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স স্টাফদের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

নিরাপদ কর্মস্থল চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্টাফরা।সোমবার(৩০জুন)সকাল এগারোটায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে স্টাফদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন,গত ২৮শে জুন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুনের উপর বর্বর হামলার ঘটনা ঘটে।আমরা চাই এ বর্বর হামলায় জরিত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।পাশাপাশি হাসপাতালে কর্মরত অন্যান্য স্টাফদের নিরাপত্তা চাই।

বাংলাদেশ ডিপ্লোমা এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার মনীষা দাস, শিশু কন্সান্টেন্ট ডা: উম্মে কুলসুম বিউটি,মেডিকেল টেকনোলজিস্ট আনোয়ার হোসেন,জুনিয়র ফার্মাসিস্ট জাহিদ হাসান,অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর উজ্জ্বল রায়,সিনিয়র স্টাফ নার্স শারমিন নাহার,মিডওয়াইফ লতা রায়সহ অন্যান্যরা।উল্লেখ্য গত ২৮শে জুন শনিবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট ডিউটিতে এসে বর্বর হামলার শিকারের ঘটনা ঘটে। এঘটনায় রাজারহাট থানায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেন আহত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!