1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

নবীনদের আগমনে মুখরিত বেরোবির ৭৫ একর ক্যাম্পাস

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

 

কামরুল হাসান কাব্য,বেরোবি প্রতিনিধি:

উত্তরের বাতিঘর খ্যাত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে।বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের থেকেও নবীনদের আগমন যেন উজ্জ্বলতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে অরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়টি।
সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের আগমন দেখা যায় নিজ নিজ বিভাগের সামনে।
কেন্দ্রীয় অরিয়েন্টেশন না থাকায়, নিজ নিজ বিভাগে অরিয়েন্টেশনের আয়োজন করেন শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে নিজ বিভাগ হতে অরিয়েন্টেশন পেয়ে খুশি নবীন এই শিক্ষার্থীরা।

নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন শেষে অনুভূতি জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬ তম ব্যাচের নবীন শিক্ষার্থী মো. সাদিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের সূচনা ছিল অসাধারণ। পরিবারকে ছেড়ে নতুন শহরে এসে অন্য রকম এক অনুভূতি কাজ করছিলো। কিন্তু অরিয়েন্টেশনে স্যারদের দেয়া উপদেশগুলো এবং বড় ভাই আপুদের স্নেহ যেন পরিবারের শূন্যতাকে ভুলিয়ে দিলো। সবার ভালোবাসা পেয়ে আমরা নবীনরা আসলেই অনেক আনন্দিত।

এদিকে নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিক জানানোর আহবান জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগ ও আবাসিক হলে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। সেখানে যে কোন অভিযোগ লিখিতভাবে জানাতে পারবে শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!