1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারতকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে কিউইদের ইতিহাস

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের আগে ঘরের মাঠে দীর্ঘ ১২ বছর টেস্ট সিরিজে অপরাজিত ছিল ভারত। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই ইতিহাস গড়ে কিউইরা, এক যুগ পর স্বাগতিকদের টেস্ট সিরিজ হারের স্বাদ দিয়ে ভারতের মাটিত প্রথম সিরিজ জিতে নেয় ব্ল্যাকক্যাপসরা। এবার সিরিজের তৃতীয় ম্যাচ জিতে রোহিত শর্মার দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো সফরকারীরা।

ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজে সবশেষ ধবলধোলাই হয়েছিল ২০০০ সালে। সেবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল ভারত। এর দীর্ঘ ২৪ বছর পর আবার ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। প্রথম দল হিসেবে ভারতকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করার ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডকে এমন ঐতিহাসিক জয় এনে দেয়ার পথে দলের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পিনার অ্যাজাজ প্যাটেল। কিউই এই স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তিনি নিয়েছেন ৬ উইকেট। এতে দারুণ এক মাইলফলকও গড়েছেন প্যাটেল। নিউজিল্যান্ডের তৃতীয় স্পিনার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে ফাইফার নেয়ার কীর্তি গড়েছেন এই স্পিনার। এর আগে এই কীর্তি ছিল কেবল ড্যানিয়েল ভেট্টোরি এবং মিচেল স্যান্টনারের।

 

 

390299

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!