1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

মধ্যরাতে শাহরুখের বাড়ির সামনে জনসমুদ্র

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতো এবারও জন্মদিনের প্রথম প্রহরে ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এ অভিনেতা। আজ ২ নভেম্বর দিবাপূর্ব মধ্যরাতে কিং খানের বাসভবন মান্নাতকে ঘিরে জনসমুদ্র তৈরি করেন ভক্তরা। সবার একটাই চাওয়া। বিশেষ দিনে শাহরুখ দর্শন করবেন তারা।

63-Shah-Rukh-Khan

কিং খানও নিরাশ করলেন না। প্রতিবারের মতো এবারও মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। ভিড়ের উদ্দেশে ছুড়লেন চুমু। নাড়লেন হাত। সেসবই দেবতার প্রসাদ হিসেবে গ্রহণ করে উল্লাসে ফেটে পড়লেন অনুরাগীরা।

সূত্রের খবর, শাহরুখের ৫৯ তম জন্মদিন উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করছেন কিং খানের স্ত্রী গৌরী খান। আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে শুরু করে সাইফ, কারিনার মতো বলিপাড়ার তাবড় তারকারা রয়েছেন এই পার্টির আমন্ত্রিতদের তালিকায়।

২৫০ জনের কাছে এই পার্টির আমন্ত্রণপত্র গেছে বলে খবর রয়েছে। জানা গেছে, মান্নাতে সেদিন আসবেন রণবীর সিং-ও। তার সঙ্গে কি দেখা মিলবে দীপিকা পাড়ুকোনেরও? সেই সম্ভাবনা প্রবল!
গুঞ্জন রয়েছে, জন্মদিনে নতুন কাজের খবর দেবেন শাহরুখ। বিশেষ চমক হিসেবে থাকবে তা। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এ গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। বিষয়টি কতটা সত্য তা জানতে অপেক্ষা আর অল্প সময়ের।

1698874105_srk

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!