1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ‘কড়া সমালোচনা’

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশ বর্তমানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চার দিন আগে, বৃহস্পতিবার, এক টুইটে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে তাদের বিরুদ্ধে হামলা ও লুটপাট চলছে। বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।”

ট্রাম্প তার প্রশাসনের সময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, “কমলা ও জো (প্রেসিডেন্ট বাইডেন) বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করে চলেছেন। তারা বিভিন্ন ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করেছেন। আমরা আবার আমেরিকাকে শক্তিশালী করব এবং সেই শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।”

যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষ থেকে হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেছেন, “আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের সময় আমরা ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অংশীদারত্বকে আরও জোরদার করব।”

কমলা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, “তিনি নতুন বিধি-নিষেধ আরোপ করে ও কর বাড়িয়ে আপনাদের ব্যবসা ধ্বংস করবেন। আমি কর ও বিধি-নিষেধ কমিয়ে আমেরিকার অর্থনীতি পুনরুদ্ধার করব।”

সবাইকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, “আমি আশা করি, আলোর এ উৎসব খারাপকে দূর করে শুভ বিজয় নিয়ে আসবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!