1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

আগামী মাসে বাংলাদেশ সফরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই  সিরিজে সাকিব আল হাসানের খেলা বা না খেলা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আফগান সিরিজে সাকিবের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। 

এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অধিনায়ক ইস্যুতে নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। সেখানে বসেই তিনি জানান যে সাকিব আল হাসান এই সিরিজে খেলবেন না।

এর আগে গতকাল বিসিবির বোর্ড সভার সময়ও সাকিবের বিষয়ে কথা বলেছিলেন ফারুক আহমেদ। তখন তিনি জানিয়েছিলেন, আসন্ন সিরিজে সাকিব খেলার জন্য প্রস্তুত থাকবেন।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সাকিব টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটি খেলে তিনি এই ফরম্যাটকে বিদায় জানাতে চান। একই সঙ্গে তিনি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের আগাম ঘোষণা করেন।

মিরপুরে প্রথম টেস্টের স্কোয়াডে সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু নিরাপত্তা ইস্যুর কারণে দেশে আসতে না পারায় পরে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। ফলে তার অবসরের ইচ্ছা পূরণ হয়নি। এ বিষয়ে বিসিবির দায় থাকা নিয়ে আলোচনা থাকলেও ফারুক আহমেদ তা অস্বীকার করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!