1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

৫০০ ফুটের দৈত্যাকার গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

৫০০ ফুটের দৈত্যাকার গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই সুবিশাল প্রস্তরখণ্ড পৃথিবীতে আছড়ে পড়লে ঘটতে পারে মহাপ্রলয়! দানবাকার এই গ্রহাণুর গতিবিধি পর্যবেক্ষণ করে এবার সতর্কবার্তা দিল নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল)। জানা গিয়েছে, ৩৩ হাজার ৯৪৭ কিলোমিটার গতিতে ধেয়ে আসা এই গ্রহাণু আজই কান ঘেঁষে বেরিয়ে যাবে পৃথিবীর।

পৃথিবীর দিকে ধেয়ে আসা এইব গ্রহাণুটিকে ২০২০ ডব্লু জি অ্যাপোলো গ্রুপের মধ্যে ফেলেছেন বিজ্ঞানীরা। সাধারণত পৃথিবী থেকে গ্রহাণুর দূরত্ব ও তার আয়তন হিসেব করে ‘সম্ভাব্য বিপজ্জনক’ গ্রহাণুগুলোকে শ্রেণিবদ্ধ করেন বিজ্ঞানীরা।


ASTROID

মূলত ৪৬০ ফুটের চেয়ে বড় ও পৃথিবী থেকে ৭.৫ মিলিয়ন কিলোমিটারের মধ্য দিয়ে যাওয়া গ্রহাণুগুলোকে সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু হিসেবে চিহ্নিত করা হয়। সেই অংকে এই গ্রহাণুকে পৃথিবীর জন্য ‘বিপজ্জনক’ হিসেবে তালিকাভুক্ত করেছেন বিজ্ঞানীরা।

নাসার দাবি, ২০২০ ডব্লু জি নামের এই গ্রহাণুটি ৩.৩৩ মিলিয়ন কিলোমিটার দূরত্বে পৃথিবী অতিক্রম করবে। ফলে তুলনামূলক কাছ থেকে অতিক্রম করা এই বিশাল মহাজাগতিক পিণ্ডের উপর কড়া নজর রেখেছেন দেশের বিজ্ঞানীরা।

প্রসঙ্গত, এই ধরনের আগন্তুক গ্রহাণু অতীতে বহুবার পৃথিবীতে আছড়‌ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনোসরদের অবলুপ্তির পিছনেও এই ধরনের মহাজাগতিক বস্তুর আছড়ে পড়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক অতীতে বহুবারই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানব সভ্যতা ধ্বংস হওয়ার নানা জল্পনা ও গুজব শোনা গিয়েছে।

তবে সাধারণত এই ধরনের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের শঙ্কা কমই থাকে। যদিও কখনও কখনও অন্য গ্রহের সঙ্গে মহাকর্ষীয় টানের কারণে তারা আচমকাই অনেকটা কাছে চলে আসে।

তাই নিয়মিতই এই ধরনের গ্রহাণুর গতিবিধির নিরীক্ষণ করে নাসা। জুলাই মাসেই পৃথিবীর কাছ ঘেঁষে চলে গিয়েছে অন্তত ১০টি গ্রহাণু। এরই পাশাপাশি গ্রহাণুর পাথুরে শরীর থেকে উপাদান সংগ্রহের চেষ্টাও করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নাসার পরিকল্পনা রয়েছে পৃথিবীর কাছাকাছি এসে পড়া কোনও গ্রহাণুকে ধাক্কা মেরে সেটির গতি কমিয়ে দেওয়ার।

inner_stoid

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!