1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

৯ মাসে ৩০,৮৪৩ কোটি টাকার সিগারেট বিক্রি ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

ইকোনমিক ডেস্ক:

চলতি ২০২৪ সালের প্রথম নয় মাসে সিগারেট বিক্রি থেকে ৩০,৮৪৩ কোটি টাকা আয় করেছে ব্রিটিশ-আমেরিকান টোবাকো (বিএটি–ব্যাট) বাংলাদেশ।

কোম্পানির আর্থিক বিবরণী অনুসারে, সরকারের ২৩,৯০০ কোটি টাকা কর পরিশোধের পর কোম্পানির নিট রাজস্ব দাঁড়িয়েছে ৬,৯৩৭ কোটি টাকা।

আর নয় মাসে কোম্পানির নিট মুনাফা ১,৩২২ কোটি টাকা দাঁড়িয়েছে— যা গত বছরের একই সময়ে ১,৩৫৫ কোটি টাকা ছিল।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে, ব্যাট বাংলাদেশের রাজস্ব আয় দাঁড়ায় ৮,৫০৩ কোটি টাকায়, এবং একই সময়ে কোম্পানির নিট রাজস্ব হয় ২,০৫১ কোটি টাকা।

উল্লেখ্য ত্রৈমাসিকে কোম্পানির নিট মুনাফা কমে ৩৯৭ কোটি টাকা হয়।

ব্যাট বাংলাদেশ ইতোমধ্যেই তার শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর জন্য আগামী ১৯ নভেম্বর দিন নির্ধারণ করেছে কোম্পানিটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!