1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ব্যাচেলর পয়েন্ট-৫’ আসছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: 

দেশীয় ধারাবাহিক নাটকের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ তলানিতে গিয়ে ঠেকেছিল বলা যায়। এরকম পরিস্থিতিতে নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। হারিয়ে যেতে বসা সেই দর্শকদের এনে বসালেন পর্দার সামনে। দেখালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি।

তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরলেন অমি। দর্শক লুফে নিলেন তার সৃষ্টি। এরপর তাদের আগ্রহে ধারাবাহিকটির দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ সিজন নির্মাণ করেন তিনি। প্রতিটি সিজনেই বেড়েছে দর্শক সংখ্যা।

চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শক ভেবে নিয়েছিলেন এখানেই যবনিকা টানছেন পরিচালক। কিন্তু না, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন আসছে এবার। সংবাদমাধ্যমকে অমি নিজেই নিশ্চিত করেছেন খবরটি।

অমি বলেন, ‘হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট ফাইভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুই এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কাজ শুরু হয়নি।’

এ নির্মাতা আরও বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। দর্শকরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!