1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আজ কার হাতে উঠবে ব্যালন ডি’অর

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

একটা সময় ব্যালন ডি অর মানেই ছিল মেসি-রোনালদোর রাজত্ব। তবে অবসান ঘটতে যাচ্ছে সেই গৌরবের। এবার বর্ষসেরা পদকের সংক্ষিপ্ত তালিকাতেই নেই এই দুই তারকা ফুটবলারের নাম। ব্যালন ডি’অরের স্পট লাইটে এবার ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহ্যাম এবং দানি কারভাহাল। তবে এই দৌঁড়ে সবার থেকে এগিয়ে আছেন রিয়াল তারকা ভিনি।

আজ প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর-এর এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কোটি ফুটবলপ্রেমীর চোখ খুঁজবে একজনকেই। যার হাতে উঠবে ফুটবল সেরার স্বীকৃতি ব্যালন ডি’অর। ২০২৩-২৪ মৌসুমের বিজয়ীদের বেছে নিবেন প্রখ্যাত সাংবাদিকরা। বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে এই পুরস্কার। সেরা পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর, সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড। পাশাপাশি থাকছে পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড।

এবারের শ্রেষ্ঠত্বের দৌড়ে সবার থেকে এগিয়ে ভিনি। রিয়ালের হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দেন তিনি। ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১টি। রিয়ালের স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়কও ছিলেন এই ব্রাজিল ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে হন আসরের সেরা খেলোয়াড়।

ভিনির ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বড় বাধা হতে পারেন রদ্রি। সিটির এই তারকাকে বিশ্বসেরা মিডফিল্ডারের তকমা দিয়েছেন পেপ গার্দিওয়ালা। গত বছর ম্যানসিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে রদ্রির নৈপুণ্যে ইউরো কাপেও সেরা তারকা হন তিনি।

পিছিয়ে নেই জুড ব্যালিংহ্যামও। রিয়ালের হয়ে লা লিগায় করেছেন ১৯ গোল। পাশাপাশি পেয়েছেন ভেল্যুয়েবল ফুটবলারের তকমা। গত মৌসুমে ইউরো কাপে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন বেলিংহ্যাম।

আজ রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যামে প্রদান করা হবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার। দেখা যাক, কার হাতে ওঠে সেরার পুরস্কার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!