1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

অধিনায়কের পদ থেকে পদত্যাগ করছেন শান্ত

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় এবং শেষ টেস্টে দুই দল মুখোমুখি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে জানা গেছে, চট্টগ্রাম টেস্টের পরই টাইগারদের অধিনায়কের পদ থেকে সরে দাড়াবেন নাজমুল হোসেন শান্ত। 

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন শান্ত। ইতোমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা তিনি বোর্ডকে অবহিত করেছেন বলেও জানিয়েছে ক্রিকবাজ।

গত ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে শান্তকে নিয়োগ দেয় বিসিবি। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়ার কথা তাঁর। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।

বিসিবির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘হ্যা, শান্ত আমাদের জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ও নেতৃত্ব দিতে আগ্রহী নয়।’ অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে ক্রিকবাজকে শান্ত বলেন, ‘দেখা যাক কী হয়। কারণ আমি এখনও সভাপতির কাছ থেকে শোনার অপেক্ষায় আছি।’

জাতীয় দলের অধিনায়ক শান্ত দীর্ঘ সময় ধরেই ব্যাট হাতে ছন্দে নেই। তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না। এ কারণেই নেতৃত্ব থেকে সরে দাড়াতে চান তিনি।

এদিকে ক্রিকবাজ জানিয়েছে, নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর বিসিবির এক কর্মকর্তা তাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে শান্ত সরে দাঁড়াতেই চান। ক্রিকবাজ আরও জানিয়েছে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শান্ত এ ফরম্যাটের অধিনায়কের পদ ছাড়তে চেয়েছিলেন শান্ত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!