1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বহুল প্রতীক্ষিত বাফুফে নির্বাচন আজ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আজ। ২১টি পদের জন্য নির্বাচনি লড়াইয়ে নামছেন ৪৬ জন। দীর্ঘ ১৬ বছর বাফুফে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন এবার আর নির্বাচনে নেই। নতুন সভাপতি হওয়ার লড়াইয়ে আছেন তাবিথ আউয়াল এবং এ এফ এম মিজানুর রহমান চৌধুরী।

সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। এ পদে মনোনয়নপত্র কিনে জমা দিলেও পরবর্তীতে তা প্রত্যাহার করেছেন তরফদার মো. রুহুল আমিন। চার মেয়াদে দীর্ঘ ১৬ বছর বাফুফে সভাপতির দায়িত্ব পালন করেছেন কাজী সালাউদ্দিন। এ সময়ে তার কাজ নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে।

সাবেক তারকা এ ফুটবলার এরই মধ্যে বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে আবেগঘন সময় কাটিয়েছেন। বাফুফেতে এবার আসছে নতুন নেতৃত্ব। সভাপতি পদে প্রার্থী হওয়া দুজনই নতুন।

তাবিথ আউয়াল এর আগে সহসভাপতি হিসেবে বাফুফেতে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন কমিটিতে কাজ করে নানা পরিবর্তন নিয়ে এসেছেন। সাবেক ফুটবলার হিসেবেও তার পরিচিতি আছে। অন্যদিকে মিজানুর রহমান একজন কোচ হিসেবে কাজ করেছেন।সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েই আলোচনায় আসেন তিনি। সহসভাপতি পদে এবার কঠিন লড়াই অপেক্ষা করছে। এ পদে নির্বাচন করছেন ছয়জন। এ তালিকায় সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির। সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিকও সহসভাপতি পদে লড়াই করছেন। এ ছাড়া আছেন ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী, মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং সাব্বির আহম্মেদ আরেফ। সদস্য পদেও অনেক তারকা প্রার্থী আছেন। এ পদে ১৫ জন নির্বাচিত হবেন। সদস্য হতে নির্বাচনি লড়াইয়ে নেমেছেন ৩৭ জন। এ তালিকায় অনেক পুরনো সদস্যরাই আছেন। আজ রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। আজই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন মেজবাহ উদ্দীন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!