1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

ভারতের দেড় গুণ দামে বাংলাদেশে বিক্রি হচ্ছে রয়েল এনফিল্ড মোটরসাইকেল

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

রয়েল এনফিল্ড মোটরসাইকেল এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশেও। সম্প্রতি চারটি মডেল নিয়ে দেশে যাত্রা করেছে কোম্পানিটি। দেশীয় প্রতিষ্ঠান ইফাদ মটরস লিমিটেড এই কোম্পানির বাইক উৎপাদন ও বাজার জাতকরণের দায়িত্ব পেয়েছে। তবে ভারতের তুলনায় বাংলাদেশে রয়েল এনফিল্ড বাইকের দাম চড়া। বলা যায়, ভারতের চেয়ে দেড় গুণ বেশি দামে বিক্রি হচ্ছে  মোটরবাইক। তবে এই নিয়ে বাইকপ্রেমীদের মধ্যে অপেক্ষ তেমন একটা নেই। কেননা, প্রিমিয়াম মোটরসাইকেলের ক্রেতারা দাম নিয়ে মাথা তেমন একটা ঘামান না।

বাংলাদেশে যেদিন রয়েল এনফিল্ড যাত্রা করে সেদিন এই বাইক দেখতে ঢাকার তেজগাঁওয়ের কোম্পানির নিজস্ব শোরুমে ছিল উপচে পড়া ভিড়। প্রি-বুক করতে লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন রয়েল এনফিল্ডপ্রেমীরা।

bike

বাংলাদেশে দীর্ঘকাল মোটরসাইকেল আমদানিতে ইঞ্জিনের ক্ষমতার ওপর বিধিনিষেধ জারি ছিল। ১৬৪ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে সেই বিধি শিথিল করে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দেওয়া হয়। তার পর থেকেই বাংলাদেশে রয়েল এনফিল্ডের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মোটরসাইকেলপ্রেমীরা। গত সোমবার শেষ হল সেই অপেক্ষা।

classci2

বাংলাদেশে রয়েল এনফিল্ডের দাম শুরু হচ্ছে ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে। এই দামে পাওয়া যাবে রয়েল এনফিল্ড হান্টার মডেলটি। ক্ল্যাসিক ৩৫০ পাওয়া যাবে ৪ লাখ ৫ হাজার টাকায়। বুলেট কিনতে পারবেন ৪ লাখ ১০ হাজার টাকায় এবং মেটিওর ৩৫০ পাওয়া যাবে ৪ লাখ ৩৫ হাজার টাকায়।

 

 

dug-dug

ভারতের কলকাতা মেটিওর ৩৫০ এর দাম ২ লাখ ৩০ হাজার রুপি ও হান্টারের ৩৫০ মডেলের দাম ১ লাখ ৭০ হাজার রুপি। অর্থাৎ ভারতের দেড় গুণ দামে বাংলাদেশে বিক্রি হচ্ছে রয়েল এনফিল্ড মোটরসাইকেল।

তথ্যসূত্র: ঢাকা মেইল ও ইন্টারনেট

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!