1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যেকোনো ব্যক্তিকে মেসেজ পাঠালেই, সেই ব্যক্তির ফোনে আপনার ফোন নম্বর ভেসে ওঠে। আর সেখানেই বড় সমস্যার কারণ, নিজের ফোন নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর অ্যাপের মধ্যে কোনও ফিচার্স এখনও পর্যন্ত নেই। তবে, আপনি চাইলেই সিম কার্ড ছাড়াও হোয়াটসঅ্যাপ রেজিস্টার করতে পারেন। সে ক্ষেত্রে নিজের মোবাইল নম্বরও গোপন রাখতে পারবেন।

সিম কার্ড ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য ফোনে কয়েকটি জিনিস আগে থেকেই সেট করে নিতে হবে। তার জন্য আপনার ফোন অথবা ট্যাবলেটে প্রথমেই হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।

১. টেক্সট নাউ (TextNow) অ্যাপ ডাউনলোড করুন

প্রথমেই নিজের ফোনে TextNow নামের একটি অ্যাপ ডাউনলোড করুন। এই অ্যাপ আপনাকে একটি ইউনিক ফোন নম্বর দেবে, যা ব্যবহার করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

২. হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন

অ্যানড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে কিংবা আইফোনের জন্য অ্যাপ স্টোর নিজের ফোনে ডাউনলোড করুন হোয়াটসঅ্যাপ। কম্পিউটার থেকে ব্যবহার করলে আপনাকে একটি এমুলেটর ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে।

3. টেক্সট নাউ অ্যাপ ওপেন করে ফোন নম্বর লিখে রাখুন

টেক্সট নাউ অ্যাপ ইনস্টল করে সেট আপ শেষ করে ফেলুন। এখানে আপনি নিজের ফোন নম্বর দেখতে পাবেন। এই নম্বরটি নোট করে রাখুন। হোয়াটসঅ্যাপ লগ-ইন করতে প্রয়োজন হবে এই নম্বর।

app3

৪. হোয়াটসঅ্যাপ ওপেন করুন

এবার নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে নতুন নম্বর ব্যবহার করে লগ ইন করুন।

৫. টেক্সট নাউ নম্বর এন্টার করুন

শর্তাবলী মেনে নিয়ে এখানে আপনার টেক্সট নাউ-এর নম্বর এন্টার করুন।

৬. এসএমএস ভেরিফিকেশন ফেল করার জন্য অপেক্ষা করুন

এসএমএস ভেরিফিকেশন ফেল করার জন্য ৫ মিনিট অপেক্ষা করুন। এবার আপনার ফোনে কলব্যাকের অপশন দেখতে পাবেন। সেখানে কল মি অপশন সিলেক্ট করুন। এবার আপনার টেক্সট নাউ নম্বরে কল করবে হোয়াটসঅ্যাপ।

৭. ভেরিফিকেশন কোড জানুন

এবার টেক্সট নাউ অ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপ কলের জন্য অপেক্ষা করুন। কল এলে তা রিসিভ করে, ফোনের মাধ্যমে জানানো ভেরিফিকেশন কোড লিখে রাখুন।

৮. ভেরিফিকেশন শেষ করুন

এবার ভয়েস কলের মাধ্যমে জানানো কোড হোয়াটসঅ্যাপে বসিয়ে ভেরিফিকেশন শেষ করুন।

৯. সেট আপ শেষ করুন

ভেরিফিকেশন কোড বসানোর পরে ধাপে ধাপে ভেরিফিকেশন পদ্ধতি শেষ করুন।

তথ্যসূত্র: ইন্টারনেট 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!