1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্য এখন পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে: ভ্লাদিমির পুতিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

মধ্যপ্রাচ্য এখন পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রুশ প্রেসিডেন্ট বলেন, এক বছর আগে গাজায় শুরু হওয়া সামরিক সংঘাত এখন লেবাননেও ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলের আরও অনেক দেশ এ সংঘাতে প্রভাবিত হচ্ছে। 

বৃহস্পতিবার রাশিয়ার কাজানে অনুষ্ঠিত এক ব্রিকস আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় বেশ কয়েকজন বিশ্বনেতা সেখানে উপস্থিত ছিলেন।

পুতিন বলেন, ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাতের মাত্রা তীব্রভাবে বেড়ে গেছে। এটি একটি চেইন রিঅ্যাকশনের মতো, যা পুরো মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

মধ্যপ্রাচ্যে এই সহিংসতা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সৃষ্টি না হয়, যোগ করেন পুতিন।  এ সময় সম্মেলনে ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসও উপস্থিত ছিলেন।

রুশ নেতা এ সময় আরও বলেন, ফিলিস্তিনের ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার মূল শর্ত হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত দুই-রাষ্ট্র নীতি কার্যকর করা।

পুতিন একে ফিলিস্তিনি জনগণের প্রতি ‘ঐতিহাসিক অবিচার সংশোধন’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘এ বিষয়টি সমাধান না করা পর্যন্ত সহিংসতার এই চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না’।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!