1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সিম ছাড়াই এই ফোনে করা যাবে কল, চালানো যাবে ইন্টারনেট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

স্মার্টফোন কিংবা ফিচার ফোন পরিচালনার জন্য প্রয়োজন হয় একটি সিম কার্ড। সিম কার্ডের মাধ্যমে মোবাইল টাওয়ার থেকে নেটওয়ার্কে সংযুক্ত হয় ফোন। এই বহুল পরিচিত প্রযুক্তির বদল ঘটতে যাচ্ছে। স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ভিয়াস্যাটের (Viasat)-এর সঙ্গে একযোগে ভারতের বিএসএনএল চালু করতে চলেছে ডিরেক্ট টু ডিভাইস স্যাটেলাইট পরিষেবা।

নতুন  প্রযুক্তির সহায়তায় সিম কার্ড ছাড়াই করা যাবে  ফোন, নেটওয়ার্ক না থাকলেও পাবেন পরিষেবা।

sat

এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ট্রান্সপোর্ট অপারেটর, গাড়ি ইত্যাদির সাহায্যে কোনো স্যাটেলাইট কানেকশনের হার্ডওয়্যার ছাড়াই টেরেস্ট্রিয়াল ও স্যাটেলাইট কভারেজ পাওয়া যাবে।

এই বিশেষ প্রযুক্তির ট্রায়াল ইতিমধ্যে সম্প্রতি সম্পন্ন হয়েছে। এই ট্রায়ালে ভিয়াস্যাট সংস্থা একটি কমার্শিয়াল অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে নন টেরেস্ট্রিয়াল কানেক্টিভিটি সক্রিয় করার মাধ্যমে টু-ওয়ে মেসেজিং ও এস ও এস মেসেজিং প্রদর্শন করে। এক জায়গা থেকে বার্তা পাঠিয়ে তা এই প্রযুক্তির সহায়তায় ৩৬ হাজার কিলোমিটার দূরে থাকা ভিয়াস্যাটের জিও স্টেশনারি স্যাটেলাইটে পৌঁছে গিয়েছিল। আর এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়, স্যাটেলাইট থেকে সেলফোন কানেক্টিভিটি ভারতীয় গ্রাহকদের জন্য সম্ভব হবে। ভিয়াস্যাটের স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে এই টেলিকম অপারেটর সংস্থা নিজেদের ব্যবসাকেও বাড়াতে পারবে।

vsat

মূলত প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না, কিংবা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে নেটওয়ার্কে সমস্যা দেখা দিলে এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তির মাধ্যমে ফোনে অবিচ্ছিন্ন সংযোগ করা যাবে। যে এলাকায় নেটওয়ার্ক এখনও সেভাবে সুগঠিত নয়, সেখানে বিএসএনলের এই পরিষেবা অনেক উপকার এনে দেবে গ্রাহকদের।

ভিয়াস্যাটের মুখ্য টেকনিক্যাল অফিসার সন্দীপ মুর্তি জানান, স্যাটেলাইট কানেক্টিভিটির ক্ষেত্রে এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তি সমস্ত বাধা দূর করবে। আগামী দিনে এর মাধ্যমে ভারতে প্রোডাকশান ও সাপ্লাই চেনের অনেক সুবিধে হবে।

সূত্র: ইন্টারনেট

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!