1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

গ্লোবাল সুপার লিগ খেলতে যাচ্ছে রংপুর, এক নজরে দেখে নিন সূচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সসহ ৫টি দেশের ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগের কথা ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। পাঁচটি দেশের বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। আর এই আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো দল।

এর আগে এই টুর্নামেন্টের নাম ছিলো চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টি। এবার নাম পরিবর্তন করে এসেছে গ্লোবাল সুপার লিগ। নভেম্বরের ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত শুরু হতে চলা এই প্রতিযোগিতায় পুরস্কার মুল্য রাখা হয়েছে ১মিলিয়ন ডলার।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল হলেও অল্প সময়ের নোটিসে খেলতে রাজি নয় তারা। রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স একেবারেই লাপাত্তা। এ কারণে বিপিএলের তৃতীয় দল রংপুর রাইডার্স খেলবে এই লীগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আগেই ইঙ্গিত দিয়েছেন রংপুরের কথা।

অবশেষে গ্লোবাল সুপার লিগে বিপিএলের একবারের চ্যাম্পিয়নদের খেলার বিষয়টি চূড়ান্ত। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কমিটি। রংপুরের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম আসরের বাকি চারটি দলও চূড়ান্ত হয়েছে। স্বাগতিক হিসেবে খেলতে দেখা যাবে ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে।

আগামী ২৬ নভেম্বর গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের পর্দা উঠবে। ৭ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এই আসরের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। যেখানে সবার সঙ্গেই সবার খেলা থাকবে গ্রুপ পর্বে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!