1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

শিক্ষার্থীরা নিজের ভুল বুঝতে পেরে,পদত্যাগ দাবী করা প্রধান শিক্ষককে ফুলের মালা পড়িয়ে স্কুলে ফিরিয়ে আনলেন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,চিলমারী:

গণ-অভ্যুত্থানের পর সারাদেশে ছাত্র আন্দোলনের তোপের মূখে পড়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক,শিক্ষিকাসহ আরো অনেক কমর্চারী পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তবে এবার কুড়িগ্রামের চিলমারীতে দেখা গেছে ভিন্ন চিত্র। পদত্যাগ দাবি করা সেই প্রধান শিক্ষককে নিজ প্রতিষ্ঠানে ফিরিয়ে এনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নিলেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর ) সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আব্দুর রউককে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জানা গেছে,দেশে গণঅভ্যুত্থান পরবর্তী গত ১-৩ সেপ্টেম্বর তারিখে উপজেলার শরীফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ এর পদত্যাগের দাবীতে আন্দোলন গড়ে তোলে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ওই শিক্ষক কর্তৃপক্ষের নিকট ছুটি নিয়ে প্রতিষ্ঠানের বাইরে থাকেন। নিজেদের ভুল বুঝতে পেরে মঙ্গলবার (২২অক্টোবর) সকালে বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী উপজেলার সরকারপাড়া এলাকায় প্রধান শিক্ষক আব্দুর রউফের বাড়িতে যায়। সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ শিক্ষার্থীরা। এরপর প্রায় ১৫ টি অটোরিক্সা যোগে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রধান শিক্ষককে নিজ প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে যান। সেখানে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থী ও সাধারন শিক্ষকগন।

এসময় বিভিন্ন শ্রেনীতে পড়ুয়া হোসাইন, মনিরুজ্জামা, মিজান, ফেরদৌস, ইশা, আবিদা সুলতানা, মিতাসহ অনেকে জানায় আমরা স্যারের বিরুদ্ধে আন্দোলন করে ভুল করেছি। আমাদের ভুল বুঝতে পেরে হেড স্যারকে স্কুলে ফিরিয়ে নিতে এসেছি।

প্রধান শিক্ষক আব্দুর রউফ জানান,আমাকে আমার প্রিয় শিক্ষার্থীরা যে সম্মান দেখিয়েছে তা ভুলবার নয়। কোমলমতি শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরে আমাকে বাড়ী থেকে স্কুলে নিয়ে আসে। তারা আমাকে দু’দফায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে। শিক্ষার্থীদের নিকট থেকে এর চেয়ে বেশী কিছু চাওয়ার নেই। তিনি আরও বলেন,কোমলমতি শিক্ষার্থীরা ভুল বুঝে আমার বিরুদ্ধে আন্দোলন করেছিল। সময়ের ব্যাবধানে তাদের ভুল তারা বুঝতে পেরেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!