1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

রিপন বারী,জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসানের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।

সৌজন্য সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেন। উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান দুই ভ্রাতৃপ্রতীম দেশ শিক্ষা ও গবেষণায় পরস্পরকে সহযোগিতা করতে পারে। পাকিস্তান হাইকমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি এবং দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণার সম্ভাবনার বিষয় তুলে ধরেন। উপাচার্য দু’দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক সফরের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পাকিস্তানের হাইকমিশনার ২০২৫ সালের বাংলাদেশের একটি শিক্ষার্থী প্রতিনিধিদল পাকিস্তান সফর করবে এবং সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে বলে জানান। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মসজিদের ভৌত অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন এবং পাকিস্তানের শিক্ষা ও গবেষণার বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার আয়োজনের আগ্রহ ব্যক্ত করেন। দ্রুতই সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে উপাচার্য তাঁকে আশ্বস্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!