1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

নীতি সুদহার বাড়িয়ে ১০ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

দেশের মুদ্রানীতির অন্যতম টুল নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করেছে বাংলাদেশ।

আগামী ২৭ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ (২২ অক্টোবর) জারি করা এ সংক্রান্ত এক সার্কুলারে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯.৫ শতাংশ করে। পরের দিন থেকেই তা কার্যকর হয়।

২০২২ সালের মে মাস নীতি সুদহার ছিল ৫ শতাংশ। সে সময় থেকে এখন পর্যন্ত মোট ১০ বার বাড়ানো হয়েছে নীতি সুদহার।

এ নিয়ে চলতি বছরে বাংলাদেশ ব্যাংক পঞ্চমবারের মতো এই সুদহার বাড়াল।

এছাড়া, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১১.৫ শতাংশে উন্নীত করা হয়েছে।

স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটিও (এসডিএফ) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮.৫ শতাংশ করা হয়েছে।

এর আগে, সোমবার (২১ অক্টোবর) এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী ১ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে কেবল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের থেকে রেপোতে টাকা ধার করতে পারবে ব্যাংকগুলো।

রিজার্জ মেইনটেন্যান্স পিরিয়ড (আরএমপি)-র দিন ব্যাংকগুলো তাদের ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বজায় রাখতে ওভারনাইট রেপোতে টাকা নিতে পারবে বলে এতে জানানো হয়েছে।

দেশের মুদ্রাবাজারকে শক্তিশালী করতে এবং মুদ্রা ব্যবস্থাপনার উন্নতির জন্য এর আগে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন – ১ জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক দৈনিক রেপোতে টাকা ধার দেওয়া বন্ধ রাখে। এর পরিবর্তে, প্রতি সপ্তাহে দুই দিন – সোম ও বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে রেপোতে টাকা ধার দেওয়া হতো।

রেপো বা রিপারচেজ এগ্রিমেন্ট এর মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের থেকে স্বল্প মেয়াদে অর্থ ধার করে। উন্মুক্ত এই বাজার কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সরকারি সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয় করে টাকার সরবরাহ ও ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থাকে।

গেল সেপ্টেম্বরে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, পলিসি রেট বা নীতি সুদহার কয়েকগুণ বাড়ানো হবে।

গত ২৪ সেপ্টেম্বর এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কনট্র্যাকশনারি মানিটরি পলিসি (সংকুলানমূলক মুদ্রানীতি) অব্যাহত থাকবে। আগামী মাসেও একবার পলিসি রেট বাড়ানো হবে। আগামী মার্চ বা এপ্রিল নাগাদ মূল্যস্ফীতি পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আমি আশাবাদী।”

গত ২৫ আগস্ট, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে এটি ৯.৫ শতাংশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আগেই জানিয়েছিলেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে অচিরেই সুদের হার বাড়াবে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম দফায় কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী বা রেপোর সুদহার বাড়িয়ে ৯ শতাংশ করা হবে। পরে এ হার আরও বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!