1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

লোকসানে বাতিল হচ্ছে বিমানের একাধিক ফ্লাইট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

লোকসানের কবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে চলতি মাসেই বন্ধ হচ্ছে এর জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি করে ফ্লাইট। 

বর্তমানে জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চললেও লোকসান কমাতে আগামী ৩১ অক্টোবর থেকে অর্থাৎ শীতকালীন সূচিতে সপ্তাহে চলবে কেবল দুটি ফ্লাইট। জানা গেছে এয়ারলাইনসটিতে সবচেয়ে বেশি লোকসানে আছে এই দুটি রুট।

এছাড়া ভিসা নিয়ে নয়াদিল্লির কড়াকড়ির জের ধরে গত মাসেই বন্ধ হয় বিমান বাংলাদেশের ঢাকা টু কলকাতা, দিল্লি ও চেন্নাইগামী প্রায় অর্ধেকের মতো ফ্লাইট।

এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ বলছে, যাত্রী কম থাকায় বাধ্য হয়েই শীতকালীন সূচিতে সপ্তাহে একটি করে ফ্লাইট কমাতে হচ্ছে। এদিকে ভারতের ভিসা কড়াকড়ির কারণে গেল মাসে বন্ধ হয় কলকাতা ও দিল্লিগামী কিছু ফ্লাইট। সেগুলো পুনরায় চালু হওয়ার সম্ভবনা নেই এখনও। তবে চাহিদা বাড়ায় ঢাকা-টরেন্টো-ঢাকা রুটে বাড়ানো হচ্ছে একটি ফ্লাইট।

এর আগে লোকসানের কারণে ২০০৬ সালে নারিতা রুটে ফ্লাইট বন্ধ করেছিল বিমান। টানা ১৭ বছর বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বর থেকে আবারও চালু করা হলেও আশানুরূপ যাত্রী সংখ্যা পাওয়া যায়নি এবারও।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!