1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইরানে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের অতিগোপন কিছু গোয়েন্দা নথি ফাঁস

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

ইরানে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের অতিগোপন কিছু গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইরান-সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল নথিটি ফাঁস করেছে। এছাড়াও গোপন নথি ফাঁসের এ ঘটনাকে ‘খুবই উদ্বেগজনক’ বলে সিএনএনের কাছে মন্তব্য করেছেন একজন মার্কিন কর্মকর্তা।

নথিগুলোতে গত ১৫ ও ১৬ অক্টোবরের তারিখ দেয়া হয়েছিলো। তবে, অনলাইনে এসব ছড়িয়ে পড়তে থাকে গত শুক্রবার। এর আগে, ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে নথিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত হয়।

এসব নথি ‘অতি গোপনীয়’ বলে চিহ্নিত করা আছে। চিহ্নগুলো দেখে ইঙ্গিত পাওয়া যায় যে এগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং এর ‘ফাইভ আইস’ (পাঁচ চোখ) মিত্র দেশ-অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য দেখতে পারবে।

ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে দেখা যায়, ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল কী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে, সেই তথ্যও রয়েছে ওই নথিতে।

তবে সিএনএন জানায় যে, এসব নথি থেকে তারা সরাসরি তথ্য উদ্ধৃত করেনি বা সেগুলো দেখেনি। কীভাবে নথিগুলো ফাঁস হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান একজন মার্কিন কর্মকর্তা।

খবর-সিএনএন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!