1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

সাহারা মরুভূমিতে বিরল বন্যা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মরক্কোর উত্তরপূর্বাঞ্চলের পর সাহারা মরুভূমির একটি অংশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সম্প্রতি মরক্কোর আবহাওয়া সংস্থা এই তথ্য জানায়। সাহারা মরুভূমিতে এমন বন্যা বিরল ঘটনা। এরই মধ্যে মরুভূমির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগামাধ্যমে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে এমন হয়েছে বলে মনে করছেন জলবায়ুবিদরা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মরক্কোর উত্তরপূর্বাঞ্চলে টানা দুদিন বৃষ্টি হয়। এই বৃষ্টিপাতের পরিমাণ ছিল গড়ের চেয়ে অনেক বেশি। রাজধানী রাবাত থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণের গ্রাম তাগোনিটে এই বৃষ্টি হয়।

মরক্কোর আবহাওয়া সংস্থা বলছে, সেপ্টেম্বরের একদিন বৃষ্টিপাত হয় ১০০ মিলিমিটার। এই বৃষ্টি এ সময়ে রেকর্ড। এরপর চলতি মাসে স্যাটেলাইটে তোলা সাহারা মরুভূমির ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার ছবিতে সাহারার ইরিকুই হ্রদ দেখা যায়। এটি সাহারার জাগোরা ও টাটা অঞ্চলের মাঝে অবস্থিত একটি শুকনো হ্রদ। আর তা ভরে গেছে পানিতে।

বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মরক্কোর আবহাওয়া সংস্থার কর্মকর্তা হুসাইন ইউআবেব বলেন, ‘এই অল্প সময়ে এত বেশি বৃষ্টি আমরা সচরাচর দেখি না। ৩০ বা ৫০ বছর আগে এমন হয়েছিল।’

সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, মরক্কোতে গত মাসের বন্যায় ১৮ জন মারা গেছে। গত বছরের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই এবার বন্যা ব্যাপক ক্ষতি করে দিচ্ছে মরক্কোর।

উত্তর, কেন্দ্রীয় ও পশ্চিম আফ্রিকার প্রায় ৯০ লাখ কিলোমিটার এলাকা জুড়ে সাহারা মরুভূমি। জলবায়ু পরিবর্তনের কারণে যেকোনো সময় সংকট দেখা দিতে পারে এখানে।

এ ব্যাপারে বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাওলো বলেন, ‘উষ্ণতা বৃদ্ধির ফলে এখানে হাইড্রোলজিক্যাল চক্র ত্বরান্বিত হয়েছে। এই সাহারা এখন আমাদের কাছে অপ্রত্যাশিত এক জায়গা। এখানে এখন অনেক পানি দেখা দিতে পারে। আবার একদম পানিশূণ্যও হয়ে যেতে পারে।’

খবর -রয়টার্স

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!