1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করলেন পরীমনি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে। দু’জনের কথোপকথনের সাড়ে ছয় মিনিটের একটি অডিও ক্লিপ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। যেখানে একপাশে কথা বলছিলেন সাংবাদিক মেহনাজ খান এবং অপর পাশে পরীমনি ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্ট থেকে। নিজের পোষাপ্রাণীর (কুকুর, যার নাম পুটু) প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি লম্বা স্ট্যাটাস দেন পরী। পোস্টে নিজ সন্তান রাজ্যের আগমনের পর তাকে সময় দিতে গিয়ে পুটুর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, সেকথা জানান তিনি। সন্তান আসার পর নিতান্তই পুটুকে আগের মতো সময় দিতে পারছিলেন না অভিনেত্রী। এক পর্যায়ে সন্তানের সাথে পোষাপ্রাণীর বন্ধুত্ব তৈরির চেষ্টার কথাও লেখেন।

সেই স্ট্যাটাস ঘিরে প্রথম সারির একটি গণমাধ্যম খবর প্রকাশ করে, যার শিরোনাম ছিল, ‘বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছি: পরীমণি’। পরবর্তীতে বিনোদন সাংবাদিক মেহনাজ খান সেই নিউজ কার্ডটি শেয়ার করেন। তবে শেয়ার করার সময় ক্যাপশনে তিনি লেখেন, ‘ইনজেনারেল — আর কি? এমন মানুষকে বিশ্বাস করা যার মাশুল বাচ্চারও দিতে হয়’।

এতেই চটে যান ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। প্রথমে সাংবাদিক মেহনাজ খানের সেই পোস্টে নিজের ব্যক্তিগত আইডি দিয়ে মন্তব্য করে বলেন, তার শেয়ার করা ক্যাপশনটি তিনি বোঝেন নি। উত্তরে মেহনাজ খান নায়িকাকে বলেন, ‘আপনাকে মিন করে কিছুই লিখিনি। আমি আমার বিষয় এবং আমার সন্তানের পরিস্থিতি নিয়ে লিখেছি।’

সূত্র: যমুনা টিভি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!