1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

জাবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কার্ক্রমের জন্য নতুন ভবন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

রিপন বারী,জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাইক্রোবায়োলজি বিভাগ ভবনের দ্বিতীয় তলায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নির্ধারিত ফ্লোরের নির্মাণকাজ শেষ হয়েছে। বিভাগটি শীঘ্রই নতুন ভবনে শিক্ষা কার্যক্রম চালু করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কর্তৃপক্ষের হাতে নতুন ভবনের নির্ধারিত ফ্লোরের চাবি হস্তান্তর করে।

এসময় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণায় এ বিভাগের অবদান কর্তৃপক্ষ স্মরণ করে। অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে নতুন ভবনে তাদের অফিস, আধুনিক ল্যাব এবং শ্রেণি কক্ষ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদের সীমাবদ্ধতা আছে। অনেক বিভাগের চাহিদা অনুযায়ী তাদের বরাদ্দ দেওয়াও সম্ভব হচ্ছে না। এর পরেও বিভিন্ন বিভাগ ও শিক্ষকরা বিচক্ষণতার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন। ভবন নির্মাণের ক্ষেত্রে আগের ভুলগুলোর পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে।

নতুন ভবনের চাবি হস্তান্তরকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. রেজাউল করিম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!