1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আট দিনের ছুটিতে যাচ্ছে জাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

রিপন বারী,জাবি প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা, ফাতেহা-ই ইয়াজদাহাম এবং লক্ষীপূজা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বিএম আজিজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,

“কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ নিম্নরূপভাবে বন্ধ থাকবে। ক্লাস ছুটি : ০৯-১০-২০২৪ হতে ১৬-১০-২০২৪ তারিখ (বুধবার হতে বুধবার) পর্যন্ত ৮দিন। অফিস ছুটি : ১৩-১০-২০২৪ হতে ১৬-১০-২০২৪ তারিখ (রবিবার হতে বুধবার) পর্যন্ত ৪দিন”।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অফিস সমূহের জন্য আলাদা ছুটি ঘোষণা করা হয়। দুর্গাপূজার জন্য ৯ থেকে ১৬ অক্টোবর (বুধবার ) পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে। এবং বিশ্ববিদ্যালয়ের অফিস ছুটি থাকবে ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৪ দিন।

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের হল এবং চিকিৎসা কেন্দ্র যথারীতি খোলা থাকবে। আর পরিবহন চলবে ছুটির শিডিউলের মতো করে শুধু ক্যাম্পাস-বঙ্গবাজার-ক্যাম্পাস রোডে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!