1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাছ চুরির অভিযোগে রাজিবপুরে সাবেক ছাত্রলীগ নেতা তারেক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

রাজিবপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা থেকে পুলিশের অভিযানে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়, অভিযোগ রয়েছে যে তিনি অন্যের পুকুর থেকে মাছ চুরি করেছেন।

মেহেদী হাসান তারেক ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে একটি মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কাজ করছেন। পুলিশ দাবি করেছে, তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মাছ চুরির অভিযোগ আছে, কিন্তু মামলার বাদীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

এ প্রসঙ্গে মেহেদীর বড় ভাই আরিফ জানান, “আমরা জানি না কেন মেহেদীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং আমরা মনে করছি, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।”

উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলামও একই অভিযোগ তুলে বলেন, “মেহেদী ভাইয়ের বিরুদ্ধে কোন মামলা নেই। তিনি সোমবার সন্ধ্যায় বাজারে চা খেতে গিয়েছিলেন, তখন পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আমাদের কিছু জানা নেই।”

এদিকে, এসআই সহিজল বলেন, “মেহেদীকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অন্যের পুকুরের মাছ চুরির অভিযোগ রয়েছে।” মামলার বাদীর পরিচয় জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে তথ্য দিতে পারছেন না।

এ ঘটনায় সোমবার রাত ৯ টা পর্যন্ত অন্য কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানান থানার এ কর্মকর্তা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!